শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল পদ্মায় দিল্লি অগ্নিকাণ্ড: বহু মানুষের জীবন বাঁচিয়ে হিরো ৫ মুসলিম যুবক কওমি মাদরাসা কেন বারবার ষড়যন্ত্রের নিশানায়?

টানা দুই যুগ বিনা বেতনে আজান দিয়ে যাচ্ছেন হেলাল মোল্লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান জানিয়ে থাকেন মুয়াজ্জিন। মুয়াজ্জিনের আহ্বানে দূর হয় মানুষের গাফলতি। সাধারণত মসজিদগুলোতে বেতনসহ মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়। কিন্তু গ্রাম বাংলার বহু মসজিদে দ্বিনপ্রাণ বহু মানুষ বিনা বেতনে বা নামমাত্র বেতনে আজান দেন বছরের পর বছর।

তেমনি একজন মুন্সীগঞ্জের হেলাল মোল্লা। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে বিনা বেতনে আজান দিচ্ছেন জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগরের বাহেরচর আব্দুস সালাম জামে মসজিদে।

হেলাল মোল্লার বয়স প্রায় ৮০ বছর। মসজিদে আজান দিতে শুরু করেছেন ১৯৯৮ সাল থেকে। নিজের ভালো লাগা ও মুসল্লিদের উৎসাহ থেকে আজান দিতে শুরু করেন তিনি এবং আজান দিতে চান আগামীর দিনগুলোতেও।

তিনি বলেন, ‘যত দিন আল্লাহ শরীর সুস্থ রাখবেন এবং পায়ে হেঁটে মসজিদে যেতে পারব, তত দিন আজান দিয়ে যাব। ইনশাআল্লাহ!’

তিনি আরো বলেন, ‘আমি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ও কিয়ামতের দিন মুক্তির আশায় আজান দিয়ে যাচ্ছি। আল্লাহ যদি কবুল করেন। ’

হেলাল মোল্লার আজান সম্পর্কে জানতে চাইলে আমিনুল ইসলাম বাবু নামের এক মুসল্লি বলেন, হেলাল মামাকে আমরা শৈশব থেকেই আজান দিতে দেখছি। দীর্ঘদিন ধরে তিনি বিনা পারিশ্রমিকে আজান দিয়ে যাচ্ছেন।

এটা খুবই ভালো কাজ, সাওয়াবের কাজ। আমি মনে করি, আল্লাহ তাকে কবুল করছেন বলেই মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানোর এত দীর্ঘ সুযোগ তিনি পেয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ