শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

লালমনিরহাটে বাংলাদেশি ভেবে ভারতীয়কে গু*লি করে মা*রল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিতে সিরাজুল হক (৪৫) নামের এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) ভোরে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। তবে সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফ সদস্যরা গুলি করেছেন বলে জানা গেছে।

নিহত সিরাজুলের বাড়ি ভারতের কুচবিহার জেলার দীনহাটা থানার হরিরহাট গোফরাটারী এলাকায়।

এদিকে জনপ্রতিনিধি, পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে দুর্গাপুরের চওড়াটারী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ১২ নম্বর সাব-পিলার এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি বিজিবি ও আদিতমারী থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বিজিবির সদস্য ও আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহত সিরাজুল হক ভারতীয় নাগরিক এবং গরু পারাপারের সঙ্গে যুক্ত। গরু নিয়ে সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে পার হওয়ার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়।

বাংলাদেশি ভেবে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা দুর্গাপুর ইউপি সদস্য মো. মোস্তাকিন আলীর।

লালমনিরহাটের আদিতমারী থানার সাব ইন্সপেক্টর দীনেশ চন্দ্র রায় জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম সময় সংবাদকে বলেন, সীমান্তে অপ্রীতিকর ঘটনার জন্য বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। ওই চিঠির বিষয়ে বিএসএফের সাড়া পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ