শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

জন্ম সনদ দিতে হয়রানি করলে ব্যবস্থা: স্থানীয় সরকারমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জন্ম নিবন্ধন সনদ নতুন করে করা বা সংশোধনে কাউকে হয়রানি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (১০ এপ্রিল) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম আরও বলেন, কোনো স্তরে যদি জনগণকে কোনো ধরনের হয়রানি করা হয় কাউকে ছাড়া দেওয়া হবে না। জন্ম নিবন্ধনের ব্যাপারটা আমাদের কাছে বার্নিং ইস্যু। যে কারণে এ রকম ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেব। এই প্রক্রিয়া কীভাবে সহজ করা যায় এবং কেউ হয়রানির শিকার না হয় সে জন্য আজ বসা।

সার্ভার জটিলতার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এখানে নতুন করে সার্ভার বসানো হয়েছে। যে কারণে সিস্টেম শাট ডাউন ছিল। এখন চালু হয়েছে। ইউনিসেফ আমাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। তারা নিজেরাই দেখভাল করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ