শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

২৪ ঘণ্টায় ২৮ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২৮ জনের শরীরে। শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ২৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত থাকল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৪৯১টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ