বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

নেকীর কাজে মন না বসা কি ইখলাস পরিপন্থী? আল্লামা থানবী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত মাওলানা আবরারুল হক রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, অনেক সময় নেকির কাজ একমনে হয় না। মনোযোগের সাথে হয় না। এটিকে অনেকে মনে করে ইখলাস পরিপন্থি।

কিন্তু বিষয়টি এমন নয়। এমন হওয়া ইখলাস পরিপন্থি নয়। হযরত আব্দুর রহমান কামেলপুরী রাহিমাহুল্লাহু তাআলা। যিনি অনেক বড় আলেম ছিলেন। মজবুত ইলমের অধিকারী ছিলেন।

মুহাদ্দিসে আযীম আল্লামা আনওয়ার শাহ রাহিমাহুল্লাহু তাআলাও তাঁর ইলমের প্রশংসা করতেন। তাঁর উঁচু ইলমের স্বীকৃতি দিতেন। তিনি একবার আল্লামা থানবী রাহিমাহুল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন।

বললেন, হযরত! আমার উপর যাকাত ফরজ। যখন যাকাত আদায় করি, তখন নিজের কাছে কষ্ট লাগে। নিজের কামানো টাকা দেয়াটা আমার কাছে অনেক ভারি মনে হয়। তখন ভাবি এই কারণে মনে হয় আমার ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এই কারণে যাকাত না দিই, তাহলে তো যাকাত না দেয়ার গুনাহ হবে। এই অবস্থায় আমার করণীয় কী?

আল্লামা থানবী রাহিমাহুল্লাহু তাআলা তাঁকে দু্ই কথায় উত্তর দিয়ে দিলেন। বললেন, আপনি যাকাত দিতে থাকুন। এতে আপনার মনে যতো প্রকারের কষ্ট আসতে চাই আসুক।

আপনার কাছে যতো ভারি মনে হওয়ার মনে হোক। যাকাত আদায় চাই প্রফুল্ল মনে না হোক। জেনে রাখবেন ‘ইখলাসের জন্যে মনের প্রফুল্লতার সাথে আদায় করতে হবে এমন শর্ত করা হয়নি।

অন্য স্থানে বলেছেন, যাকাত দেয়ার সময় যে মনের প্রফুল্লতা নেই, এই কারণে আরো ডবল সওয়াব দেয়া হবে। (একটি হলো, ফরজ হুকুম পালন করার সওয়াব, আরেকটি হলো, মনের বিরুদ্ধে মুজাহাদা করার সওয়াব—অনুবাদক) এই জন্যে মনে একগ্রতা আর প্রফুল্লতা না থাকার কারণে পেরেশান হতে নেই। মনের মাঝে এমন আসাটা ইখলাস পরিপন্থি নয়। সূত্র: ইফাদাতে আবরার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ