শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

তোমাদের হি*জাব পরা ছবি জাতি দেখতে চায়: টি*প পরা অভিনেতাদের সিদ্দিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘টিপ পরে’ ছবি পোস্ট করা অভিনয়শিল্পীদের ‘পাগল’ সম্বোধন করেন অভিনেতা সিদ্দিকুর রহমান। এবার ফের এক হাত দিলেন তিনি।

শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে ফেসবুক ওয়ালে ‘হিজাব’ ইস্যুতে একটি খবর শেয়ার করেছেন সিদ্দিক। সেখানে টিপ পরে প্রতিবাদ করা অভিনেতাদের খোঁচা দিয়ে লেখেন, ‘যেসব সহকর্মী সেলিব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেন? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’ সেই পোস্টে নেটজনতা তাকে সাধুবাদ জানিয়ে শত শত মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।

এর আগে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক লিখেছিলেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ