শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

তারাবি পড়তে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নি*হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে নুর আমিন (৩৮) নামে এক যুবকের। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে।

তিনি নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলেরহাট টেপারকুটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নুর আমিন মসজিদে তারাবির নামাজ আদায় করতে যাওয়ার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হলে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পরিবারে খবর দেন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে দ্রুত তাকে চিকিৎসার জন্য ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ