মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশ করেছে ৭৯ হাজার ৩৩৭ জন।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১টায় এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, '২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে'।

এর আগে, সোমবার (৪ঠা এপ্রিল) ফল প্রকাশের কথা থাকলেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থাকতে পারবেন না বলে একদিন পেছানো হয়।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে ফল প্রকাশনা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকেন।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে, এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১লা এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিক্যাল ও একটি ছিল ডেন্টাল কলেজ।

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর রেকর্ডসংখ্যক এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন। দেশে সরকারি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ জন।

দেশব্যাপী সরকারি মেডিক্যাল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এরমধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন।

সে হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ৩৩ শিক্ষার্থী, যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি। শুক্রবারের ভর্তি পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশ নেন। অর্থাৎ, এ বছর ঢাকায় আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন চার হাজার ১৭৫ জন।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ