সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

সরকার পতনের জন্য রাজনীতিবিদদের ‘ছাগলের’ মতো কেনা হচ্ছে: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে রবিবার।

এর আগেই শনিবার দেশজুড়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন তিনি। এদিন বিকেলে এক প্রশ্নোত্তর পর্বে এ আহ্বান জানান ইমরান খান। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল, রেডিও ও ডিজিটাল মাধ্যমগুলোতে প্রায় এক ঘণ্টা ধরে তা সরাসরি সম্প্রচার করা হয়।

ক্ষমতাসীন সরকারকে উৎখাতে যে বিদেশি চক্রান্ত চলছে তার বিরুদ্ধে ইমরান খান দেশজুড়ে তরুণদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলুন এবং প্রতিবাদ করুন। এটি আমার জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য।

ইমরান খান বলেন, পাকিস্তানে এখন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এটা প্রমাণিত যে সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজনীতিবিদদের ছাগলের মতো কেনা হচ্ছে। সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র বিদেশে শুরু হয়েছে। আর দেশের ভেতর বিশ্বাসঘাতকেরা বিদেশিদের সাহায্য করছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ