বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

রোজা থাকা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলছে মহান আল্লাহর নৈকট্য লাভের মহিমান্বিত রমজান। রহমত মাফফেরাত আর নাজাতের মাস। এ মাস মূল্যবান হয়ে ওঠেছে রমজানের রোজার মাধ্যমে। রোজা পালনে আমাদের জানা দকার নানাবিদ মাসায়েল।

প্রশ্ন: রোজা রেখে আতর, সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা যাবে কি?

উত্তর: রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো জিনিস প্রবেশ করা। আতর বা পারফিউমের ঘ্রাণ নেয়ার কারণে সরাসরি তা শরীরে প্রবেশ করে না। তাই রোজা রেখে আতর, সুগন্ধি ও পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙবে না।

বরং মহানবী সা: হাদিস শরিফে রোজাদারকে সুগন্ধি দিয়ে মেহমানদারীর কথা বলেছেন।

তবে মনে রাখতে হবে যে, আতর ব্যবহার করা সুন্নত। তবে পারফিউমে অ্যালকোহল ব্যবহার করা হয়। তাই পারফিউম ব্যবহার করার আগে কিছু জিনিস জানতে হবে।

যেমন: খেজুর বা আঙুরের রস থেকে তৈরি অ্যালকোহল জাতীয় পানীয় অপবিত্র। তাই তার ব্যবহার জায়েজ নেই। যদি এটি অন্য কোনো জিনিস থেকে তৈরি করা হয়, তাহলে তা পবিত্র। তার ব্যবহার জায়েজ।

তথ্যসূত্র : বায়হাকি শরিফ, হাদিস নং-৩৯৬০, ফতহুল বারি, খণ্ড-৪, পৃষ্ঠা-২০৭, তাকমিলা ফাতহুল মুলহিম : খণ্ড ৩, পৃষ্ঠা ৬০৮, কিতাবুল ফাতাওয়া খণ্ড-৩, পৃষ্ঠা-৩৯৩।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ