শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল পদ্মায়

টিপ নিয়ে উত্ত্যক্তকারী ‘পুলিশ সদস্য’র ডিউটি ছিল না সেখানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিপ পরা নিয়ে রাজধানীতে এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের ইউনিফর্মধারী এক ব্যক্তির বিরুদ্ধে। তবে উত্ত্যক্তকারী ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করতে না পারলেও অভিযুক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে ডিউটিরত ছিলেন না বলে জানা গেছে।

রোববার (৩ এপ্রিল) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য জানান।

তিনি বলেন, তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দারের লিখিত অভিযোগের পর থেকেই ঘটনাস্থলের বেশকিছু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করা যায়নি। তবে আশা করছি শিগগির তাকে শনাক্ত করতে পারবো।

উত্ত্যক্ত করার সময় ঘটনাস্থলে অভিযুক্ত পুলিশ সদস্যের ডিউটি ছিল কি না জানতে চাইলে ওসি উৎপল বড়ুয়া বলেন, ঘটনাস্থলে ও তার আশেপাশে ডিউটিরত বেশ কয়েকজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছি। তারা জানিয়েছেন, তাদের মধ্যে এমন কাজ কেউ করেননি।

শেরেবাংলা নগর থানার একটি সূত্র জানায়, পুলিশের ইউনিফর্মধারী ওই সদস্য থানা পুলিশ না কি ট্রাফিকে কাজ করেন সেটিও শনাক্ত করা যায়নি।

জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ওই প্রভাষকের অভিযোগের প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ