মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সৌদিসহ যেসব দেশে দেখা গেছে চাঁদ, কাল থেকে শুরু হবে রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, মিশর রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশ ‍গুলোতে আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হচ্ছে।

খালিজ টাইমস জানিয়েছে, মালয়েশিয়া, ব্রুনাই, জাপান ও ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল শনিবার থেকে ওই সব দেশে রোজা শুরু হচ্ছে না।

শনিবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায় করা হবে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে ৩ এপ্রিল প্রথম রোজা হবে ওই দেশগুলোতে।

শুক্রবার মুসলিম দেশগুলোর সমন্বয়ে জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও ঘোষণা করেছে যে পবিত্র রমজান মাসের প্রথম দিন ৩ এপ্রিল। এছাড়া, ব্রুনাইয়ের সালতানাত নিশ্চিত করেছে যে শুক্রবার দেশটিতে চাঁদ দেখা যায়নি।অতএব, ২ এপ্রিল শনিবার শাবান মাসের শেষ দিন হবে এবং পবিত্র রমজান মাস ৩ এপ্রিল থেকে শুরু হবে।

এদিকে বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত। এদিন ৬টা ৩০ মিনিটে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপরই জানা যাবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ। শুক্রবার (১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সাহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে সোমবার (৪ এপ্রিল)। এক্ষেত্রে রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে খেতে হবে সাহরি।

সূত্র: খালিজ টাইমস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ