শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

পাখির বাসা খুঁজতে গিয়ে মাটিধসে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা পাখির বাসা দেখতে পেয়ে একটি টিলার গর্তে ঢুকেছিল।

শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা রাবার বাগান এলাকার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-ভাটেরা পশ্চিম ইসলামনগর গ্রামের তছিবুর রহমানের ছেলে সুমন (১৪), একই গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১৫) ও করিমের ছেলে কবির আহমদ (৯)।

ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা শাহেদ মিয়া জাগো নিউজকে জানান, রাবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় পাখির বাসা দেখতে পেয়ে ওই তিন শিশু টিলার গর্তে ঢোকে। সেখানে ঢোকামাত্র মাটিধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ