শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


ইউক্রেনের মন্ত্রিদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পোল্যান্ডে ইউক্রেনের মন্ত্রিদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর এই প্রথম ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বসলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভসহ অন্যরা।

গত শুক্রবার থেকে ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ডে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রজেজ দুদার সঙ্গে বৈঠক করে আজ শনিবার রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাইডেনের।

বিশ্লেষকদের অনেকে বলছেন, ইউক্রেনের মন্ত্রিরা দেশ ছেড়ে পোল্যান্ডে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার মধ্য দিয়ে এই যুদ্ধে ইউক্রেনের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস দৃশ্যমান হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ