শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ বেশি: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ বেশি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ইসির সঙ্গে সংলাপে বিএনপির কোনো আগ্রহ নেই বিষয়টা―বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আজ বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি কোনো শ্রদ্ধাবোধ না দেখিয়ে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়।

আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহ্বান করে।

যা সারা দেশের সকল স্তরের জনগণের আগ্রহ আছে কি নেই তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।
ইসির সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপি ঘরানার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যেকোনো ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা বিএনপির মজ্জাগত স্বভাব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে। শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, তাই জনগণের যেকোনো দুঃখ-দুর্দশায় সাড়া দেয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ