শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম গ্রহণ করলেন আর্সেনালের ফুটবলার থমাস পার্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম গ্রহণ করেছেন আর্সেনালের হয়ে মাঝ মাঠে খেলা ঘানাইয়ান ফুটবলার থমাস পার্তি (২৮)। ডাচ ফুটবলার ক্ল্যারেন্স সিডর্ফের ইসলাম গ্রহণের অর্ধ মাস পেরোনোর আগেই আরো এক নওমুসলিম ফুটবলারকে দেখল বিশ্ব।

আর্সেনালের ফুটবলারের ইসলাম গ্রহণবৃহস্পতিবার বিকেলে তিনি ইসলাম গ্রহণ করেন বলে আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। সেগুলো বলছে, ‘মুসলিম অ্যাথলেটস’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সর্বপ্রথম তার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করা হয়।

তাতে জানানো হয়, তিনি লন্ডনের একটি ইসলামিক সেন্টারে সেখানের এক আলেমের কাছ থেকে ইসলামে দীক্ষিত হন। ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থমাস পার্তির যে ছবিটি প্রকাশিত হয়, তাতে দেখা যায়- তিনি ওই আলেমের সাথে পবিত্র কুরআন হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘থমাস পার্তি ইসলাম গ্রহণ করলেন..আল্লাহ বরকত দান করুন..হে ভাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত নিজের ইসলাম গ্রহণের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পার্তি।

উল্লেখ্য, থমাস পার্তি ১৯৯৩ সালে ঘানায় জন্মগ্রহণ করেন। ২০১১–১২ মৌসুমে দেশটির ফুটবল ক্লাব ওদোমেতাহের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল জগতে প্রবেশ করেন তিনি। পরে জাতীয় দলে অভিষেক হয় ২০১৬ সালে। ২০২০ সাল থেকে আর্সেনালে খেলছেন। এর আগে আতলেতিকো মাদ্রিদ, আলমেরিয়া, মায়োর্কো ক্লাবে খেলেছেন এই খেলোয়াড়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ