শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

৬ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমরা প্রায় ২২ কোটি টিকা দিয়েছি দেশবাসীকে। এর মধ্যে ফাইজার ও মডার্নার ৬ কোটি ১০ লাখ টিকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির মানুষ বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে। এগুলো আমরা জনগণকে দিয়েছি।

সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

এসময় তার সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

আগামী দিনেও যুক্তরাষ্ট্র আমাদের আরও টিকা দেবে জানিয়ে মন্ত্রী বলেন, তারা আমাদের ১৮টি ফ্রিজিংভ্যান দিয়েছে, প্রশিক্ষণে সহযোগিতা করেছে। এছাড়াও প্রায় ৯০ মিলিয়ন ডলারের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন। তারা আমাদের যেসব সাহায্য-সহযোগিতা যা করছেন, তা আগামীতেও অব্যাহত রাখবেন। আমরা আশা করি যুক্তরাষ্ট্রসরকার এবং জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার হবে।

টিকাকেন্দ্র পরিদর্শনে আসায় মার্কিন আন্ডার সেক্রেটারিকে ধন্যবাদ জানান তিনি।

এসময় বাংলাদেশের টিকা কর্মসূচির প্রশংসা করে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, শিশুসহ বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে করোনার টিকা দেওয়ায় বাংলাদেশ ভালো করেছে, যা সহজ ছিল না। বাংলাদেশ টিকাদানে বড় সফলতা অর্জন করেছে। এখানে শিশু থেকে শুরু করে সবাইকেই টিকা দেওয়া হয়েছে। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। বাংলাদেশ আরও উন্নতি করবে। ভবিষ্যতে টিকা লাগলে যুক্তরাষ্ট্র আরও দেবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ