শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: এখনো নিখোঁজ মাদরাসা শিক্ষক হাফেজ জাবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজ এমভি ‘রূপসী ৯’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখানো নিখোঁজ রয়েছেন শায়খ হাফেজ কারী নাজমুল হাসান-এর শিক্ষাপ্রতিষ্ঠান তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ জাবির।

শায়খ হাফেজ কারী নাজমুল হাসান তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার অনলাইন টিচার, আমার অত্যন্ত প্রিয় ছাত্র আবদুল্লাহ মোহাম্মদ জাবেরকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলের কাছে দোয়া চাই।

এদিকে হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ জাবিরের মামাতো ভাই ইসলামী আলোচক মুফতি ফেরদৌস আল আজাদ আওয়ার ইসলামকে বলেন, হাফেজ জাবির দারুন নাজাত আলিয়া মাদরাসার মেধাবী ছাত্র। সেখান থেকেই সে ফাজিল এবং কামিল শেষ করেছে। সে জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেবের ছেলে।

মুফতি ফেরদৌস আল আজাদ জানান, হাফেজ জাবিরের গ্রামের বাড়ি চাঁদপুরে হলেও দীর্ঘ দিন ধরে তারা স্বপরিবারে নারায়ণগঞ্জে বসবাস করছে। করোনাকালীন সময়ে সে হাফেজ কারী নাজমুল হাসান সাহেবের মাদরাসার অনলাইন সেক্টরে শিক্ষক হিসেবে নিয়োগ হয়।  ব্যক্তিগত প্রয়োজনে সে গতকাল লঞ্চ সফরে ছিল। তার জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ