শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

জাতীয় ঈদগাহে সাহাবুদ্দীন আহমদের জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নামাজের জানাজা জাতীয় ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে মরহুমের মরদেহবাহী গাড়ি জাতীয় ঈদগাহ এসে পৌঁছায়। পরে সাড়ে ১০টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত জানাজায় রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।এছাড়া রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমের কফিনে বিশেষ সম্মানও জানানো হয়।

জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সাবেক প্রধান বিচারপতিরা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা, মরহুমের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতারাসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। বিচার অঙ্গনে এমন মানুষ হিসেবে আমরা যাদের পেয়েছি, তাদের মধ্যে তিনি অনন্য। যারা বিচার অঙ্গনে চলাফেরা করেন, তারা জানেন। এখন থেকে ৫০/১০০ বছর পরেও আমারা তার কাজের সুফল পাবো।

সাহাবুদ্দীন আহমেদের ছোট ছেলে সোহেল আহমেদ বলেন, বাবা তার কর্ম জীবনের অধিকাংশ সময়ই এই বিল্ডিংয়ে কাটিয়েছেন। ব্যক্তি জীবন এবং কর্ম জীবন, উভয় মিলে তিনি মনে প্রাণেই একজন বিচারক ছিলেন। আপনারা সবার বাবার জন্য দোয়া করবেন।

মরহুমের নামাজের জানাজা পড়ান বাংলাদেশ সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব আবু সালেহ মো. সলিমুল্লাহ। জানাজা শেষে তার মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে নিয়ে যাওয়া হয়। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ