শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২

রোজার শুরুতে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুত আছে জানিয়ে রোজার শুরুতে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দেশের বাজারে জিনিসপত্রের দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধির প্রভাব ছাড়াও ‘অসাধু ব্যবসায়ীদের’ সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি।

রমজান আসলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মনটা কখন ভালো হবে? কবে আমরা মানুষকে সুযোগ দেব? রজমান মাস তো সারা পৃথিবীর জন্য, যারা ধর্মে বিশ্বাস করি, রমজান হলো সংযমের মাস।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস শুরু হওয়ার আগেই আমাদের মানসিকতা থাকে যে একবারে বেশি করে কিনব। যার দিনে দরকার এক কেজি, সে হঠাৎ করে ১০ কেজি কিনে নিয়ে যাবে, হঠাৎ করে। যার কারণে হঠাৎ করে সাপ্লাই চেইনে প্রভাব পড়ে যায়।

এটি মানুষকে জানানো দরকার জানিয়ে তিনি বলেন, জিনিসপত্র যথেষ্ট পরিমাণে আছে, আপনারা হুড়োহুড়ি করে কিনবেন না। এটা সবার সম্মিলিত কাজ।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়া ও অসাধু ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, তেলের দাম কেন বাড়ল, এটা আপনাকে দেখতে হবে। কেউ যদি বেশি নেয় তাহলে আমরা দেখব। তবে গ্লোবাল মার্কেটে যদি বেড়ে যায় তাহলে তেলের দাম কমাতে পারব না। তারপর যুদ্ধ শুরু হয়েছে। ফুয়েলের দাম বেড়েছে, টান্সপোর্ট ব্যয় বেড়েছে। সব কিছুর ওপরেই প্রভাব পড়েছে। তার সাথে যুক্ত হয়েছে অসাধু ব্যবসায়ীরা। এজন্য সার্বিকভাবে আমরা চেষ্টা করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ