শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন সাড়ে ৭ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারিভাবে চলছে টিকাদান কর্মসূচি। এর আওতায় রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (১৬ মার্চ) সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ টিকা গ্রহণ করেছেন।

এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮৬ হাজার ৯৭৯ জন। এছাড়াও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২৭ হাজার ৫৯৯ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৫২ জন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৭ লাখ ৫৮ হাজার ৬৩০ ডোজ। এ নিয়ে সারাদেশে মোট টিকা দেওয়া হয়েছে ২২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৪৬ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৬৩ লাখ ৮ হাজার ৬৪৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৮৮৩ জন। এছাড়া বুস্টার ডোজ নিয়েছেন ৫৫ লাখ ২৭ হাজার ৫১৫ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

বর্তমানে দেশে মোট ছয় ধরনের টিকা দেওয়া হচ্ছে। টিকাগুলো হলো- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মর্ডানা, সিনোভ্যাক এবং জনসন অ্যান্ড জনসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ