শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ?

বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়িয়েছে শিল্পপ্রতিষ্ঠানগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে ভোজ্যতেলের দাম সহনশীল রাখতে আমদানির পাশাপাশি বাজারে সরবরাহ বাড়িয়ে দিয়েছে শিল্পপ্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়ছে একের পর এক অয়েল ট্যাংকার।

এর মধ্যে সিটি গ্রুপই এককভাবে বুধবার (১৬ মার্চ) ২ লাখ ১৪ হাজার লিটার সয়াবিন তেল সরবরাহ করেছে।

কয়েক দিন ধরেই চট্টগ্রাম বন্দরের পতেঙ্গায় অবস্থিত তেল খালাসের জন্য নির্ধারিত ডলফিন জেটি ও রিভার মুরিং জেটিতে ভিড়ছে একের পর এক অয়েল ট্যাংকার। এর মধ্যে সিটি গ্রুপের আনা ১০ হাজার মেট্রিক টন তেল খালাস করে ফিরে গেছে এমটি প্যাসিফিক রুবী নামের একটি অয়েল ট্যাংকার। আগামী ২০ মার্চ ডলফিন জেটিতে ভিড়বে সিটি গ্রুপের জন্য ১৫ হাজার মেট্রিক টন তেল নিয়ে আসা অপর জাহাজ এমটি পাইওনিয়ার।

এদিকে আমদানি বাড়ায় বাজারেও তেলের সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। বিশেষ করে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাত্র ৮ ঘণ্টায় পতেঙ্গা টার্মিনাল থেকে ২ লাখ ১৪ হাজার লিটার তেল ডেলিভারি দিয়েছে সিটি গ্রুপ। পতেঙ্গা এলাকায় অয়েল টার্মিনালগুলোতে লেগে থাকা তেলবাহী ট্রাকের জটও ইতোমধ্যে কমতে শুরু করেছে।

তবে সরকারের বেঁধে দেওয়া দরে যেকোনো প্রতিষ্ঠান এখন মিল থেকেই তেল ডেলিভারি নিতে পারবে বলে ঘোষণা দিয়েছে সিটি গ্রুপ।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর ও বন্দরের বহির্নোঙরে বর্তমানে ১২টি অয়েল ট্যাংকারের অবস্থান রয়েছে। যার মধ্যে ভোজ্যতেল রয়েছে অন্তত ৩০ হাজার মেট্রিক টন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ