শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

পরপর ৩ দিন করোনায় কারো মৃত্যু হয়নি, শনাক্ত ২৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে চলতি বছরে পরপর ৩ দিন করোনায় কারো মৃত্যু হয়নি।

একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ২৩৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১১২ জন ও শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষায় ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে ১৯৬ জন ঢাকা বিভাগের, ১৭ জন চট্টগ্রাম বিভাগের, ৭ জন রাজশাহী বিভাগের, ৪ জন সিলেট বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের ও ২ জন রংপুর বিভাগের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ