শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ?

‘হিজাব নিয়ে ভারত আদালতের রায় মুসলিম উম্মাহর হৃদয়ে কুঠারাঘাতের শামিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্ট হিজাব নিয়ে যে রায় ঘোষণা করেছে তা মুসলিম উম্মাহর বিরুদ্ধে কুঠারাতের শামিল। এ রায়ের মধ্য দিয়ে বিচারপতিগণ নিজেদের অজ্ঞ ও মুর্খ হিসেবে পরিচয় দিয়েছেন। কেননা ইসলামে মুসলমান প্রাপ্ত বয়স্ক নারীদের জন্য হিজাব বা পর্দার বিধানকে ফরজ তথা অপরিহার্য হিসেবে ঘোষণা করেছে। ভারতের আদালত বলেছে- ‘মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়’।

‘ভারতের আদালত- এর এ ধরণের রায় চরম মুখতার পরিচায়ক। আল্লাহর বিধানের উপর রায় দেয়ার এখতিয়ার ভারত কেন বিশ্বের কোন আদালতই রাখে না। অবিলম্বে ভারতের আদতালতকে ইসলাম ধর্মের বিরুদ্ধে দেয়া রায় বাতিল করতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিবাদ গড়ে তুলবে।’

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ৩১ মার্চ ঘোষিত মহাসমাবেশের প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মকবুল হোসাইন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ