মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদ স্বাস্থ্য পরীক্ষার জন্য রিয়াদের বাদশাহ ফয়সল স্পেশালিস্ট হাসপাতালে গিয়েছেন।

বুধবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান বলে সৌদি রাজ দরবারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ৮৬ বছর বয়সী বাদশাহর স্বাস্থ্য পরীক্ষা সফল হয়েছে। একইসাথে তার পেসমেকারের ব্যাটারিও বদলে দেয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকরা তাকে কয়েক দিনের জন্য বিশ্রামেরও পরামর্শ দিয়েছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সৌদি বাদশাহের এক ভিডিও ক্লিপ প্রচার করা হয়। এই সময় তার ছেলে ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তার সাথে দেখা যায়।

এর আগে ২০১৫ সালে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ সালমান বিন আবদুল আজিজ বাদশাহ হন।

২০২০ সালে বাদশাহ সালমানের গলব্লাডার অপারেশন করা হয়।

সূত্র : এসপিএ ও আরব নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ