শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

বাড্ডায় আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালিদ।

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির নির্মাণাধীন প্রকল্পে একটি অস্থায়ী বাসস্থানে আগুন লেগেছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হলেও যানজটের কারণে পথে আটকে গেছে ফায়ার সার্ভিসের গাড়ি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, ‘খবর পেয়ে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে যানজটের কারণে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা ‍পুলিশকেও জানিয়েছি বিষয়টা।’

জানা গেছে, ওই আবাসস্থানে প্রকল্প এলাকার ভিতরে নির্মাণ দায়িত্বে থাকা চায়না প্রকৌশলীরা থাকেন। আগুন লাগার পরপরই প্রকল্পের কর্মচারীসহ আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন।

এদিকে ডিটি রোড পুরোটা ব্লক হয়ে যায়। জ্যাম চৌধুরীপাড়া রামপুরা বাড্ডা পর্যন্ত গড়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ