শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং পবিত্র শবে বরাত উপলক্ষে ২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকালে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) এ সংক্রান্ত নোটিশ দিয়েছে স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। এ কারণে ১৭ ও ১৯ মার্চ আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

শফিকুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) ও পবিত্র শবে বরাত উপলক্ষে শনিবার (১৯ মার্চ) বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আগামী শুক্রবার সাপ্তাহিক ছুটিতে এমনিতেই আমদানি-রপ্তানি বন্ধ থাকে।

তিনি বলেন, বন্দর সংশ্লিষ্ট সবাইকে এবং ভারতীয় ব্যবসায়ীদেরকেও চিঠি দিয়ে ছুটির বিষয়টি জানানো হয়েছে। ছুটি শেষ আগামী রোববার থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ