শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ?

উচ্চস্বরে গান-বাজনা বিষয়ে সতর্কবার্তা দিয়ে প্রশংসায় ভাসছেন আলেম চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাতে বিয়েসহ অন্যান্য অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনা চালানো নিয়ে সতর্কবার্তা দিয়ে প্রশংসায় ভাসছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ।

তার এমন সতর্কবার্তা ও পরামর্শকে স্বাগত জানিয়েছে স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন। তবে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এ সতর্কবার্তাকে নির্দেশরূপে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় বিব্রত বোধ করছেন জননন্দিত এই চেয়ারম্যান।

তিনি গণমাধ্যমকে বলেন, রাতে উচ্চস্বরে গান-বাজনা হলে মানুষ ঘুমাতে পারে না। এজন্য রাতে গান-বাজনা না করতে সবাইকে সতর্ক করা হয়েছে। মানুষ অভিযোগ দিলে জরিমানা করা হবে। যেহেতু চেয়ারম্যান হিসেবে ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা সম্ভব। আমার ফেসবুক আইডি নেই। কে বা কারা আমার নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে, আমি এর বিরুদ্ধে জিডি করে আইনগত ব্যবস্থা নেবো।

মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, একজন আলেম হিসেবে মা-বোন ও স্কুল-কলেজ-মাদ্রাসা ছাত্রীদেরকে পর্দার জন্য বোরকা পড়ে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছি। স্কুলে মোবাইল নিয়ে গেলে পড়ালেখায় ব্যাঘাত ঘটবে। এতে স্কুলে যেন শিক্ষার্থীরা মোবাইল নিতে না পারে সেজন্য অভিভাবকদের সতর্ক করার জন্য ওয়াজ-মাহফিলে আমি কথা বলেছি। আমার কথাগুলো কোনো আইন নয়, সতর্কবার্তা ও পরামর্শ। রাষ্ট্রের আইনের বিরুদ্ধে আমি যেতে পারি না। আমি বলেছি এক রকম, লোকজন প্রচার করছে অন্যরকম।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি তদন্ত চলছে। চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন, ফেইক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তিনি লিখিত অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো খালেদ সাইফুল্লাহ চেয়ারম্যান (হাতপাখা) নির্বাচিত হন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ