শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়াকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্রুত পরিবর্তনশীল বিশ্বে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুযোগ অন্বেষণে নেতৃত্বের ভূমিকা নিতে এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় আনতালিয়া কূটনীতি ফোরামে ‘এশিয়া অ্যানিউ : ফর সাসটেইনেবল রিজিওনাল গ্রোথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় ড. মোমেন করোনা ভাইরাস মহামারি ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত নীতি এবং আগামী দুই দশকের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যাওয়ার জন্য সরকার কীভাবে নীতিমালা বাস্তবায়ন করছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী সব দেশের জন্য সাশ্রয়ী মূল্যে সবুজ প্রযুক্তি নিশ্চিত করার গুরুত্ব এবং লাভজনক ক্ষেত্রগুলোতে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বিনিয়োগের ওপর জোর দেন।

ড. মোমেন বৈঠকে উপস্থিত বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি সাউথ-সাউথ ফোরাম গঠনের জন্য বাংলাদেশের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সমস্যাগুলোর জন্য একে অপরের ধারণা ভাগাভাগি করে নেবে এবং সবচেয়ে ভালো নীতিগুলো প্রচার করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে এশিয়ার বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ