শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

পাঁচ মাসে কুরআন হিফজ করল ১০ বছরের রাহাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

মাত্র পাঁচ মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে আল রাহাত নামে দশ বছরের এক শিশু।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কুরআন হিফজ শেষ করে সে।

আল রাহাত মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার ঘনশ্যামপুর গ্রামের আযহার মৃধার ছেলে। সে রাজধানীর মিরপুরস্থ উত্তর পীরেরবাগের জামিয়া মোহাম্মাদিয়া নুরুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

বৃহস্পতিবার রাহাতের সমাপনী সবক শোনেন রাজধানীর ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার ইফতা বিভাগের প্রধান মুফতী নুরুল আমিন কাসেমী।

এ সময় জামিয়া মোহাম্মাদিয়া নুরুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতী নুরুজ্জামান কাসেমীসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মুফতী নুরুজ্জামান কাসেমী বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী ও হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মাদুল্লাহ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মহিউদ্দীন ও হাফেজ মাওলানা মুফতী রবিউল ইসলামের অক্লান্ত পরিশ্রম ও রাহাতের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে সে।

আল রাহাতের বাবা-মা ও চাচা হাফেজ কারী ইমরান হুসাইনসহ অন্য স্বজনেরা আশা করেন, তাদের ছোট্ট রাহাত একসময় বড় আলেম হবে এবং দুনিয়াব্যাপী ইসলামের খেদমত করবে।

চাচা হাফেজ কারী ইমরান হুসাইন রাহাতের সুন্দর ভভিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ