শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

‘সাধারণ মানুষের করুণ অবস্থা, সরকারের গায়ে লাগে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাধারণ মানুষের করুণ অবস্থা-এই সরকারের গায়ে লাগে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কৃষকের পণ্য ভোক্তাদের ১০-১২ গুণ বেশি দিয়ে কিনতে হয়।

বিএনপি মহাসচিব আরও বলেন, সরকারের মন্ত্রীরা বলেন, সারা বিশ্বে দাম বাড়ছে। আমাদের ক্রয়ক্ষমতাও বেড়েছে। যারা সিঙ্গাপুর, ব্যাংকক, নিউইয়র্কে গিয়ে কেনাকাটা করেন অথবা তাদের ক্রয়ক্ষমতার কথা বলছেন নাকি! কৃষক শ্রমিক সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়েনি।

তিনি বলেন, ডিজেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। তাহলে কৃষক কীভাবে বাঁচবে?

বর্তমান সরকারকে সরিয়ে খালেদা জিয়া-তারেক রহমানের সরকার আবার আসতে পারলে সমস্যার সমাধান করতে পারব বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

দাম বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, আপনারা (সরকার) লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সঙ্গে জড়িতরা আওয়ামী লীগের লোক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ