শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

রমজান মাসে বাজার অস্থিতিশীলকারীদের সতর্ক ও সংযমী হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে জনগণকে জিম্মি করে অতিলাভ ও লোভে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, পাশাপাশি অবৈধভাবে পণ্য মজুতদারি, সংরক্ষণ এবং যে কোনো সিন্ডিকেট গঠন থেকেও বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘বাজারে যে কোনো ধরনের জনস্বার্থ বিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেয়নি, নিবে না এবং প্রশ্রয়ও দেবে না।’

যে সকল ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থ বিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন, তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযমী হওয়ার জন্য আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এক দেশের ঘটনাপ্রবাহ অন্য দেশে প্রভাব ফেলে। রাশিয়া-ইউক্রেন সংকটে আন্তর্জাতিক বাজারে কয়েকটি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বিশ্বব্যাপী। তারই অংশ হিসেবে বাংলাদেশের বাজারেও কয়েকটি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে বলে মনে করেন মন্ত্রী।

তিনি বলেন, আশার কথা হলো- শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নীরব থাকেনি, থাকবেও না। জনগণের জীবনমানের সুরক্ষায় গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা।

ওবায়দুল কাদের বলেন, এরই মাঝে বাজারে স্থিতিশীলতা আনতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি জোরদার করা হয়েছে, এ ব্যবস্থা জনস্বার্থে আরও সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, রমজানে কোনো পণ্যের সরবরাহে ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। পর্যাপ্ত পণ্য মজুত থাকা সত্ত্বেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী রমজান এবং বিশেষ বিশেষ সময়ে কৃত্রিম সংকট তৈরি করে। এসব অসাধুচক্রের বিরুদ্ধে সরকার সোচ্চার বলেও জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রমজান মাসে কোনো অসাধু চক্রের কারসাজি সফল হতে দেওয়া হবে না। কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টা করতে দেওয়া হবে না।

এ লক্ষ্যে ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় নানামুখী উদ্যোগ নিয়েছে, বাজার ব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ