শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

ভোজ্যতেল কেনাবেচায় নতুন সিদ্ধান্ত শুক্রবার থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী শুক্রবার থেকে ভোজ্যতেল কেনাবেচায় পাকা রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। আজ মঙ্গলবার খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় তিনি এ কথা জানান।

ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেন, ‘রমজান পর্যন্ত চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

সভায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ডিজি এএইচএম সফিকুজ্জামান।

বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে ভোক্তা অধিদপ্তর বলছে, দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকলেও কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে।

আগামীকাল বুধবার মিল মালিক, পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এবারের সংকট শক্তহাতেই মোকাবিলা করা হবে বলেও জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ