শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

তাহাফফুজে খতমে নবুওয়তের ওলামা মাশায়েখ সম্মেলন থেকে ৩ কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা ২নং জোনের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁও মাদরাসা মিলনায়তনে কাদিয়ানিদের অপতৎপরতা রোধ করতে এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ মার্চ সকাল ৯ টায়) অনুষ্ঠিত সম্মেলনে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দ ভারতের দাওয়া বিভাগীয় প্রধান আল্লামা শাহ আলম গৌরখপুরী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।

তাছাড়া সকাল ৯টায় কুরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ত্ব করেন সংগঠনটির ঢাকা ২নং জোনের সভাপতি মাওলানা ইউনুস ঢালি এবং স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী আশিকুল্লাহ।

প্রধান মেহমান আল্লামা শাহ আলম গৌরখপুরী তার আলোচনায় বলেন; পৃথিবীতে অনেক ধর্মমত ও আদর্শ রয়েছে। কিন্তু ইসলাম ব্যতিত অন্য কোনো ধর্ম দলিল-প্রমাণ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রমাণিত নয়। সেই হিসাবে ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কুরআন হাদীস তথা শেষ নবী মুহাম্মদ সা. এর জীবন আদর্শে নিহিত রয়েছে মানব জাতীর অফুরন্ত কল্যাণ। কুরআন এবং রাসূল সা. এর সুন্নাহ মোতাবেক না চলায় আজ দেশে-দেশে অরাজকতা চলছে। তাই আমাদেরকে ইহকালীন ও পরকালীন জীবন সুন্দর করতে কুরআন এবং রাসূল সা. সুন্নাহ আঁকড়ে ধরতে হবে।

প্রধান আলোচক আল্লামা মুহিউদ্দিন রাব্বানী তার আলোচনায় বলেন; আমরা দীর্ঘ তিন যুগ যাবত তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর ব্যানারে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবী জানিয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে কাদিয়ানিদের অপতৎপরতা অনেক বেড়ে গেছে। তাদের অপতৎপরতা রোধ করতে আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি।
১. কাদিয়ানীরা যেখানেই প্রোগ্রাম করবে আমরাও সেখানে প্রোগ্রাম করবো।
২. পঞ্চগড়ে কাদিয়ানিদের সম্মেলন হলে আমরা পঞ্চগড় অভিমুখে লংমার্চ করবো।
৩. খতমে নবুওয়ত বিষয়ে আগামী ২৫,২৬ ও ২৭ মার্চ তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স আয়োজন করবো।

এছাড়া মাওলানা আল আমিন ও মাওলানা আফসার মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে আরো আলোচনা করেন, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মাওলানা শিব্বীর আহমদ কাসেমী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আবু হানিফ, মাওলানা মুঈনুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা দেলোয়ার হুসাইন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সুলতান আহমদ, মাওলানা মাহবুবুল আলম, মুফতী আলী আকরাম, মাওলানা মোরশেদ বিন নূর, মাওলানা হেদায়েত হুসাইন, মাওলানা মুফতী ইউনুস, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শফীকুল ইসলাম, মাওলানা মুফতী হাবীবুর রহমান, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা গোলাম মাওলা, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ