মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

এবার থাই মুসলিমরা সরাসরি হজে যাওয়ার সুযোগ পেলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন থেকে সরাসরি হজে যেতে পারবে থাইল্যান্ডের মুসলিমরা। তিন দশকের বিরতির পর তারা এই সুযোগ ফিরে পেল।

এর আগে থাইল্যান্ডের মুসলিমদের অন্য দেশ হয়ে সৌদি আরব যেতে হতো। গত বৃহস্পতিবার থাই মুসলিমদের প্রথম দলটি সৌদি আরবের জেদ্দায় নামলে দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় তাদের স্বাগত জানায়।

৩২ বছর পর গত জানুয়ারিতে উভয় দেশ পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার দুই মাসের মধ্যে ব্যাঙ্কক থেকে জেদ্দা সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে, যা এত দিন বন্ধ ছিল।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান মিজান দাররার বলেন, ‘হাজিদের মনোযোগ আকর্ষণে আমাদের বিজ্ঞ সরকারের সাফল্যকে আমরা অভিনন্দন জানাই। সরকারি ও বেসরকারি খাতের প্রতি তাদের উদার মনোযোগ ও সহযোগিতা হজযাত্রীদের সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখছে। ’

তিনি আরো বলেন, ‘সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কারণে থাইল্যান্ডের মুসলিমদের জন্য ওমরাহর দরজা উন্মুক্ত হয়েছে এবং মহামারিসত্ত্বে সরকারি বিধি-নিষেধের আলোকে তাদের ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে। ’

ওমরাহ কম্পানিতে বিনিয়োগকারী আহমদ বাজাফের বলেন, সৌদি এয়ারলাইনস ব্যাঙ্কক থেকে জেদ্দা পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করায় আমরা খুবই খুশি। এটা সৌদি সরকারের প্রচেষ্টার ফসল। সারা বিশ্বের মুসলিমদের হজ ও ওমরাহ যাত্রা সহজতর ও স্বাচ্ছন্দ্যময় করতে তারা কাজ করে যাচ্ছে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ