রবিবার, ০৮ মার্চ ২০২৬ ।। ২৩ ফাল্গুন ১৪৩২ ।। ১৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হতে আদালতের সমন জারি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে  জ্বালানিবাহী ৮ জাহাজ মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ৪০ দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ১৪ শিশু শ্রমিক সংগঠনের নেতাদের সম্মানে শ্রমিক মজলিসের ইফতার মাহফিল প্রিন্সিপাল রহ.-এর ইসালে সওয়াবে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল বাবা হারালেন গাজী আতাউর রহমান, পীর সাহেব চরমোনাইয়ের শোক সরকারকে বিকল্প জ্বালানি উৎস খোঁজার আহ্বান জামায়াত আমিরের এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি

মদের লাইসেন্স বাতিল না করলে কঠোর আন্দোলনের ঘোষণা ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ২১ বছর বয়সীদের মদ খাওয়ার লাইসেন্স দেয়ার সরকারি ফায়তারার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জনগণকে মাদকাসক্ত বানানোর চিন্তা থেকে ফিরে না আসলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

তিনি বলেন, ইসলাম মদকে হারাম করেছে। সরকার হালালের চেষ্টা করলে সরকারের জন্য তা সুখকর হবে না। ৯২ ভাগ মুসলমানের দেশে হারাম মদকে হালাল করার চক্রান্ত করলে জনগণ রাস্তায় নেমে প্রতিরোধ করতে বাধ্য হবে।

আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজিলসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, মু. বরকত উল্লাহ লতিফ, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমিন, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

সভায় আগামী ৩১ মার্চ জাতীয় মহাসমাবেশ সফলে প্রস্তুতি গ্রহণ করা হয়। সভায় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ভোজ্যতেল, চাল, ডাল, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণ নিরবে বসে থাকবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ