মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী টিকাকরণ অব্যাহত থাকলেও করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। ভাইরাসটির ছোবলে মৃত্যু ও আক্রান্তের সারি দীর্ঘ হচ্ছে। কয়েক দিনের মতো গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে।

বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৬৬ লাখ ১১ হাজার ৪৯৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ১৯ হাজার ৪৩৪ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ১৭৩ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৮ হাজার ১৫২ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন ৪ হাজার ১২০ জন। শনিবার (৫ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৪৩ হাজার ৮৯৮ জন। এ সময়ে মারা যান ৫ হাজার ৬৩৭ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৯ লাখ ১৭ হাজার ৫২২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৪ হাজার ২০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৭৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ১৩৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৪৯ হাজার ১৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫২ হাজার ২০৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ