শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা

ফিলিস্তিনের রামাল্লা থেকে ভারতীয় রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই ভারতীয় দূতের নাম মুকুল আর্য।

গতকাল রোববার তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে মুকুলের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। খবর এনডিটিভির।

মুকুল আর্যের মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইটে তিনি লিখেছেন, ‘রামাল্লায় ভারতের প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত।’

জয়শঙ্কর মুকুল আর্যকে একজন মেধাবী কর্মকর্তা হিসেবে বর্ণনা করে লেখেন, ‘তিনি একজন কৃতি ও মেধাবী কর্মকর্তা ছিলেন। ভবিষ্যতে তার জন্য অনেক কিছু অপেক্ষা করছিল। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা।’

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ বেদনাদায়ক খবরটি আসার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ নির্দেশ দেন যাতে স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন মন্ত্রণালয়, পুলিশ ও সরকারি কর্তৃপক্ষ অবিলম্বে এ ঘটনা খতিয়ে দেখে মুকুল আর্যের মৃত্যুর কারণ জানতে পারে। ভারতীয় রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনার ওপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। এ ধরনের কঠিন ও জরুরি পরিস্থিতিতে যা যা করা প্রয়োজন, তা করতে সব পক্ষ সম্পূর্ণ প্রস্তুত।’

এ ছাড়া ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা মুকুল আর্যের লাশ ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ