শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা

পরীক্ষার অনিয়ম রোধে বেফাকের ডিজিটাল উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আগামী ৯  মার্চ (বুধবার) থেকে শুরু হচ্ছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা। শুক্রবারসহ ৮দিন চলবে পরীক্ষা। এবারের পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে  বেফাক।

আপাতত শরহে বেকায়া, মেশকাত এই দুই জামাতের প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে বেফাকের একাধিক সূত্র। নাহবেমীর এবং  তাইসিরের প্রশ্নপত্রের বিষয়ে এখনও এই পদ্ধতি অবলম্বনের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অনিয়ম রোধে টেলিগ্রাম, ই-মেইলসহ ডিজিটাল বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হতে পারে। তবে ঠিক কি ধরনের পদ্ধতি অবলম্বন করা হতে পারে এ বিষয়ে এখনো বিস্তারিত, সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি বেফাক সংশ্লিষ্ট সূত্র থেকে।

গত তিন বছর ধরে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষায় প্রশ্নপত্র পরীক্ষা শুরুর  ১০ মিনিট আগে হলগুলোতে পৌঁছানো হচ্ছে। এবার বেফাকের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া মেশকাত ও শরহে বেকায়া পরীক্ষা নিয়ে অনিয়ম ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ