মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী টিকাকরণ অব্যাহত থাকলেও করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। ভাইরাসটির ছোবলে মৃত্যু ও আক্রান্তের সারি দীর্ঘ হচ্ছে। কয়েক দিনের মতো গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে।

বাংলাদেশ সময় রোববার (৬ মার্চ) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ১১৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ১৫ হাজার ৫০৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৮৮ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন ৫ হাজার ৬৩৭ জন। শনিবার (৫ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৪৩ হাজার ৮৯৮ জন। এ সময়ে মারা যান ৭ হাজার ৯১০ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৯ লাখ ১২ হাজার ৬১৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ৮৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৬২ হাজার ৬৫৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৬৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৫২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৯৮৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ