শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাওলানা আজগর আলী ও তার শিশুপুত্রের জানাযা-দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।আদিয়াত হাসান।।

পানিতে ডুবে সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে গতকাল দুর্ঘটনায় নিহত হোন মাওলানা আজগর আলী।

আজ সকালে প্রথিতযশা আলেমে দ্বীন বেফাকুল মাদরিসিল আরাবিয়া বাংলাদেশের প্রশিক্ষক মাওলানা শিব্বীর আহমাদের ইমামতিতে মাওলানা আজগর আলী ও তার শিশুপুত্রের জানাযা সম্পন্ন হয়েছে।

জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামে তাদের দাফন করা হয়।

মাওলানা আজগর আলী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর) প্রতিষ্ঠিত আতহারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

নিহত মাওলানা আজগর আলীর সহকর্মী আবদুর রহমান জানান, আজগর আলীর শিশুপুত্র জাকারিয়া (২) তার নানার বাড়ি কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় মায়ের সাথে বেড়াতে যায়। শনিবার দুপুরের দিকে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় স্বজনরা দেখতে পান।

সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি আসার পথে লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে মোটরসাইকেলযোগে আসার পথে আমিনবাজার নামক স্থানে অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ