মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিশ্বে করোনা আক্রান্ত আরও ১৫ লাখ ৭৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের তাণ্ডব ফের বেড়েছে সারা বিশ্বে। মাঝে কিছু দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছিল। গত কয়েকদিন ধরে ভাইরসটির তাণ্ডব ফের ঊর্ধ্বমুখী।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ২ লাখ ৭৪ হাজার ৯০৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার ২৭১ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ৫৭৯ জন। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ২৩০ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন ৭ হাজার ৭৩৩ জন। যা আগের ২ দিনের তুলনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।

বুধবার (২ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৩ লাখ ৩৭ হাজার ৩৯৮ জন আক্রান্ত হন। এ সময়ে মৃত্যু হয়েছিল ৬ হাজার ৮১৩ জনের। মঙ্গলবার (১ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯ লাখ ৭১ হাজার ২১১ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৫ হাজার ৩৮৪ জনের।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৭ লাখ ৬৬ হাজার ৭২৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৭২৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৭৬১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৪১৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৪২ হাজার ১৬০ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫০ হাজার ৫২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ