মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পুতিনের মাথার দাম ঘোষণা করলেন সাড়ে ৮ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তার মাথার দাম ঘোষণা করেছেন এক ব্যবসায়ী।

বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৬৯০ টাকা (১০ লাখ মার্কিন ডলার) পুরস্কার দিতে চেয়েছেন তিনি। খবর: দ্যা ইন্ডিপেনডেন্ট

অ্যালেক্স কোনানেখিন সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে ওই পুরস্কার ঘোষণা করেন। অ্যালেক্স কোনানেখিন নামের রুশ ব্যবসায়ী এই প্রস্তাবকে তার ‘নৈতিক দায়িত্ব’ বলে মনে করছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন।

অ্যালেক্স কোনানেখিন বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি ওই কর্মকর্তাকে ১ লাখ মার্কিন ডলার দেব, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ ও আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার করবে।’

তিনি আরও বলেন, ‘পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ায় একটি ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন। তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন।’

অ্যালেক্স কোনানেখিন ওই পোস্টে পুতিনের একটি ছবি যুক্ত করে সেখানে লেখেন, ‘ওয়ান্টেড: জীবিত বা মৃত। গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন।’

রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে বৃহস্পতিবার (৩ মার্চ) অষ্টম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। এই যুদ্ধে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ