সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

‘আবকারিয়্যাতুল উস্তায’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ ঢাকা এর পঞ্চম ব্যাচ ২০২১/২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লেখালেখি একত্রিত করে প্রকাশিত হলো (আবকারিয়্যাতুল উস্তায) عبقرية الأستاذ এর তৃতীয় সংখ্যা।

ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন উপলক্ষে বুধবার (২ মার্চ) বাদ জোহর থেকে অনুষ্ঠিত হতে হয় ‘আবকারিয়্যাতুল উস্তায প্রকাশনা উৎসব’। এতে ম্যাগাজিন মোড়ক উন্মোচনসহ থাকে আদব বিভাগের ছাত্রদের বক্তৃতা অনুষ্ঠান, মীযান জামাতের ছাত্রদের পঠন প্রতিযোগিতা ও আমন্ত্রিত অতিথিদের আলোচনা পর্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, আরবি ভাষাবিদ শায়খ মহিউদ্দীন ফারুকী, জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাত, শায়খ আব্দুল্লাহ বিন মোস্তফা, মাওলানা মুঈনুদ্দীন ইবাদুল্লাহ, মাওলানা সাঈদ আহমাদ, আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীব প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা-এর সিনিয়র শিক্ষক মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা সালিম বিন আব্দুল লতীফ, মাওলানা ফয়সাল মাহমুদ, মাওলানা আজিমুদ্দীনসহ বিভিন্ন ওলামায়ে কেরাম।

এদিকে জামিয়াতুল উস্তাযের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাত জানান, এই ম্যাগাজিনটিতে প্রকৃতির বর্ণনা, সফরনামা, আবেগ-অনূভুতি প্রকাশসহ দশটিরও বেশি বিষয়ে ছোট বড় শতাধিক প্রবন্ধ স্থান পেয়েছে। যারা লেখালেখি শিখতে চান তাদের জন্য এই ম্যাগাজিনটি হতে পারে পথের দিশারী।

উল্লেখ্য, এর আগে দ্বিতীয় ব্যাচ ২০১৮-১৯ ইং ও চতুর্থ ব্যাচ ২০২০/২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লেখালেখির সমন্বয়ে বের হয়েছিল আবকারিয়্যাতুল উস্তায এর প্রথম ও দ্বিতীয় সংখ্যা।

রাজধানীতে আরবিভাষার চর্চাকে কেন্দ্র করে গড়ে ওঠা ঐহিত্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা-এর পরিচালক মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাত সম্পাদিত  অসাধারণ এ আরবি ম্যাগাজিনটির মুদ্রিত মূল্য ধরা হয়েছে মাত্র ১০০টাকা। সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন- ০১৯৮০৪৫৬১৮১, ০১৭৮৪১৩৯২৫৯ নাম্বারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ