শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

১১ মাসে কুরআন হিফজ করল ৮ বছরের আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

মাত্র ১১ মাসে হাফেজ হয়েছে আট বছরের শিশু আহমাদুল্লাহ।

সোমবার আনুষ্ঠানিকভাবে সে পবিত্র কুরআন মুখস্থ শেষ করে।

আহমাদুল্লাহ মাদারীপুর জেলার শিবচর থানার সাদিপুর গ্রামের কারী শহিদুল ইসলামের ছেলে।

রাজধানীর মিরপুরস্থ কাজীপাড়ার ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র হিফজ বিভাগের ছাত্র আহমাদুল্লাহ। সে এখান থেকে হিফজ শুরুর পর হাফেজও হলো।

তার হিফজ সম্পন্ন উপলক্ষে সোমবার রাতে মারকাযুদ দিরাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে সে তার শেষ সবক প্রদান করে। তার সমাপনী সবক শোনেন প্রতিষ্ঠানটির সভাপতি ও ‘দারুল উলুম ঢাকা’র প্রিন্সিপাল মুফতী রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ।

হিফজ বিভাগের দুই শিক্ষক হাফেজ রবিউল ইসলাম ও হাফেজ মাওলানা আবু তালহার অক্লান্ত পরিশ্রম ও আহমাদুল্লাহর প্রচেষ্টায় খুব কম সময়ে সে হাফেজ হয়েছে বলে জানিয়েছেন মারকাযের মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।

হাফেজ আহমাদুল্লাহর মামা ও অভিভাবক মুফতী কামাল হুসাইন কাসেমী আহমাদুল্লাহর সুন্দর ভভিষ্যত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ