মুযযাম্মিল হক উমায়ের।।
বিশে্র মধ্যে শুধু আহাদ আহাদ এর সূর বাজছে هل تعلم له سميا আপনার রবের মতো কী কেই আছে? না, না। তাঁর মতো কেউ নেই।
وهو الذي في السماء اله আসমানের বাদশাহীও একমাত্র তাঁর। له ما في السموات আসমানসমূহে যা কিছু আছে, সবকিছুর মালিক একমাত্র তিনিই। তিনিই একমাত্র বাদশা।
وما في الارض জমিন এবং এর ভিতর যা কিছু সবকিছুর মালিকও একমাত্র তিনিই। وما بينهما আসমান—জমিনের মাঝখানে যা কিছু সেগুলিরও মালিক ও বাদশা একমাত্র তিনিই।
وما تحت الثري সমুদ্রের নিচে কাঁদা মাটির নিচে যা কিছু সেগুলিরও মালিক একমাত্র তিনিই। رب المشرق والمغرب পূর্ব—পশ্চিম, উত্তর—দক্ষিণ যতো দিক আছে, সেগুলিরও রব একমাত্র আল্লাহ তায়ালা।
اينما تولوا فثم وجه الله পশ্চিম দিকেও আল্লাহ তায়ালা। পূর্ব দিকেও আল্লাহ তায়ালা। উত্তর দিকেও আল্লাহ তায়ালা। দক্ষিণ দিকেও আল্লাহ তায়ালা। উপরেও আল্লাহ তায়ালা।
নিচেও আল্লাহ তায়ালা। সামনেও আল্লাহ তায়ালা। পিছেও আল্লাহ তায়ালা। ডানেও আল্লাহ তায়ালা। বামেও আল্লাহ তায়ালা। পাহাড়ের চূড়াও আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ তায়ালা অদ্বিতীয়, আল্লাহ তায়ালা অদ্বিতীয়, অদ্বিতীয় বলে আওয়াজ তুলতেছে।
প্রিয় ভাইয়েরা!
বাতাস বলে সে পরিচালিত হওয়ার পিছনে কেউ একজন আছেন। যিনি এই সমস্ত নেযাম চালু রেখেছেন। যার ক্ষমতা বলয়ে সবকিছু যথাযথ সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে।
আমাদের রাষ্ট্রের নেযাম কয়েক লাখ মানুষ মিলে পরিচালিত করতে হয়। তারপরও তো এখানে বিভিন্ন রকমের ঝামেলা পোহাতে হয়। নানান ধরনের দূর্নীতি হয়। ডানে—বামে কতো ধরনের ধোঁকাবাজি চলতে থাকে।
কিন্তু পৃথিবী পরিচালনাকারী তিনি এমন একজন যার ঘুমাতে হয় না। কারণ, তিনি যদি ঘুমিয়ে যেতেন, তাহলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতো। এই বিষয়টি তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করে পৃথিবীর মানুষদেরকে জানিয়েও দিয়েছেন। তিনি বলেন,
لا تأخذه سنة
পৃথিবীর নেযাম পরিচালনায় এমন এক সত্তা রয়েছেন, যার কখনো তন্দ্রাও আসে না।
ولا نوم
পৃথিবীর নেযাম পরিচালনায় এমন এক সত্তা রয়েছেন, যার কখনো ঘুমও আসে না।
لا يطعم
পৃথিবীর নেযাম পরিচালনায় এমন এক সত্তা রয়েছেন, যাকে কেউ খাওয়াতে হয় না। তিনি নিজেও খাবার গ্রহণ করেন না।
ولا يسقي
পৃথিবীর নেযাম পরিচালনায় এমন এক সত্তা রয়েছেন, যাকে কেউ পান করাতে হয় না। তিনি নিজেও পান করেন না।
ما كان الله ليعجزه من شيء
আল্লাহ তায়ালাকে অক্ষম করতে পারে এমন কোন বস্তু নেই। কারণ, তিনি পরাক্রমশালী।
لا تحسن الله غافلا
তিনি কখনো উদাসীন নন। কোন অবস্থাতে