শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আলিয়া মাদরাসার ছাদে মিললো ১০৬ সেট বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি অঅলিয়া মাদ্রাসার টয়লেটের ছাদে মিলেছে ২০২২ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১০৬ সেট নতুন বই।

বুধবার (২ মার্চ) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১ মার্চ) এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সফাপুর ইউনিয়নের বিনোদপুর দাখিল মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে এসব বই উদ্ধার করা হয়।

এনএসআই জানিয়েছে, মহাদেবপুরে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বইগুলো দেওয়া হয়েছিল। তবে বাজারে বিক্রির উদ্দেশ্যে টয়লেটের ছাদে সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান ও মহাদেবপুর উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামকে পরিদর্শনের নির্দেশ দেন। পরে শৌচাগারের ছাদ থেকে অসৎ উদ্দেশ্যে মজুদ রাখা বইগুলো উদ্ধার করা হয়।

মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবই শিক্ষাঅফিস থেকে তোলা হয়েছে। তবে ওই  প্রতিষ্ঠানের সুপার কোনো ছাত্র-ছাত্রীকে ওই বই দেওয়া হয়েছে এমন প্রমাণ দেখাতে পারেনি। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯ জন শিক্ষার্থীকে বই বিতরণের কথা বললেও কাগজ-কলমে তার সত্যতা পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “এ বিষয়ে সরকারি বই অসৎ উদ্দেশ্যে টয়লেটের ছাদে রাখার অপরাধে প্রতিষ্ঠানের সুপার ও সহ-সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ