শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নির্বাচনকালীন সরকারই আমাদের কাছে মুখ্য: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, নির্বাচন কমিশন নয়, নির্বাচনকালীন সরকারই আমাদের কাছে মুখ্য।

আজ মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার চত্বরে ইসলামী আন্দোলনের দাওয়াতী মাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন চরমোনাই পীর। এসময় দলীয় আমীর হিসেবে সারাদেশে দলের দাওয়াতী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার যা করেছে তা ছিল জনগণকে ধোকা দিয়ে নিজেদের পছন্দ মতো কমিশন গঠন করা।

খোদাভীরু লোকদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের দাবী জানিয়ে চরমোনাই পীর বলেন, নবনিযুক্ত প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার বিগত দিনে বিতর্কিত ব্যক্তি ছিলেন। তিনি ভবিষ্যতে কি উপহার দেবেন তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে।

চরমোনাই পীর তার বক্তৃতায় বলেন, স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ উদ্দেশ্যে নিয়ে ৩০ লক্ষাধিক বীর মানুষ আত্মহুতি দিয়েছিল। স্বাধীনতা পরবর্তী সরকারগুলো সেসব লক্ষ্য-উদ্দেশের একটিও বাস্তবায়ন করতে পারেনি। তাই সুষ্ঠু, সুন্দর, ও কল্যানমুখী রাষ্ট্র কায়েম করতে দেশে ইসলামী হুকুম প্রতিষ্ঠার বিকল্প নেই।

অন্য ইসলামী দলগুলো সম্পর্কে চরমোনাই পীর বলেন, তারা নিজেদের সুযোগ-সুবিধামতো আওয়ামীলীগ-বিএনপির সঙ্গে একাট্রা হয়েছে। এতে ইসলামের কোনো কল্যাণ হয়নি।

ইসলামী আন্দোলনের বরিশাল জেলা সভাপতি সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দলের প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মোদাদ্দেক বিল্লাহ আল মাদানী, জেলা সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর সেক্রেটারী মুহাম্মদ লুৎফর রহমান, মাওলানা কাওসারুল ইসলাম, মুফতি শাহদত নূরী, মাওলানা নাসির উদ্দিন নাইস, শামীম রাঢ়ী, আবুল কালাম আজাদ, হাফেজ মাওলানা সানাউল্লাহ, তানভীর আহমেদ শোভন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ