রবিবার, ০৮ মার্চ ২০২৬ ।। ২৩ ফাল্গুন ১৪৩২ ।। ১৯ রমজান ১৪৪৭


শোক প্রকাশে ইরানি দূতাবাসে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানে মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শোক প্রকাশ ও সহমর্মিতা জানাতে রোববার (৮ মার্চ) সকালে ঢাকাস্থ ইরানি দূতাবাসে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উচ্চ প্রতিনিধি দল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্ব প্রতিনিধি দল দূতাবাসে পৌঁছে ইরানের জনগণ ও আয়াতুল্লাহ খামেনির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপরে আনুষ্ঠানিক শোক বইয়ে সাক্ষর করেন।

এসময় ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহান আবাদি প্রতিনিধি দলকে সঙ্গ দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে আরো ছিলেন যুগ্মমহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম মসীহ, কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ