মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

প্রাথমিকের ক্লাস শুরু বুধবার, চলবে ২০ রমজান পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে বুধবার (২ মার্চ)। করোনার ক্ষতি পোষাতে এ বছর ২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত রোববার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস নেওয়া হবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আবার আগের নিয়মে ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২ মার্চ থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও মাস্ক পরানো বাধ্যতামূলক থাকবে। মাস্কের বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা।

করোনা সংক্রমণের হার কমায় ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়। তখন বলা হয় প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সশরীরে ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে আরও দুই সপ্তাহ পর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ